আগুনে জান মালের ক্ষক্ষতিতে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর শোক
সিটি নিউজ ডেস্কঃ ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জান মালের ক্ষক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সংবাদ মাধ্রমে পাঠানো এক শোক বর্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনাও করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
