প্রধানমন্ত্রী আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তার নির্দেশ দিয়েছেন

0

সিটি নিউজ ডেস্কঃ পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের সহায়তা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তার প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা মসজিদ সংলগ্ন কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানী ঘটে।

প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে তার প্রেস সচিব বলেন, আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে যথাযথ কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.