বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত পয়েন্ট ভাগাভাগি
স্পোর্টস ডেস্কঃ টানা বৃষ্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে উভয় দলই তাদের ঝুলিতে এক পয়েন্ট করে ভরলো।
বৃষ্টি মাথায় নিয়ে আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন এবং মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নির্ধারিত সময়ে টস হলে স্থানীয় সকাল সাড়ে ১০টাতেই অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু, ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শনের নামার পর আবারো শুরু হয় ঝুম বৃষ্টি। এরপর থেকে ব্রিস্টলের আকাশে অবিরত ঝরছে বৃষ্টি।
ম্যাচটি হওয়া নিয়ে দর্শকদের মধ্যে আগেই শঙ্কা দেখা দিয়েছিল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলও ম্যাচটি নিয়ে শঙ্কায় ছিলো। এর ফলে টিম হোটেল থেকে মাঠের উদ্দেশে এখনো রওনা হয়নি টাইগাররা। গত কয়েকদিন ধরেই ব্রিস্টলে নিয়মিতভাবে ঝরছে বৃষ্টি। শঙ্কার মাঝে আশার আলো হয়ে দেখা দেয় সোমবারের রৌদ্রজ্জ্বল আবহাওয়া। এতে করে বাংলাদেশও ঠিকঠাক সেরে নেয় অনুশীলন পর্বটা। তবে বিকাল গড়াতেই তা আবারও পরিণত হয় শঙ্কায়। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পরের পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে।
