সিটিনিউজবিডি : বিশ্বব্যাংকের দক্ষিণএশিয়া বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট এনেট ডিক্সন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক সবসময় সমর্থন দিয়ে যাবে। দ্বিতীয়বারের মত বাংলাদেশ সফরে এসে আজ সোমবার তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে সর্বদা প্রাধান্য দেয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিকাশে বিশ্বব্যাংক সবসময় সহযোগিতা করবে।
ডিক্সন বলেন, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, বৈশ্বিক পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগীতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। এ সময় ডিক্সন তার সফরকালে, দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের বাংলাদেশের প্রশংসা করেন। এ বছর বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করেছে। তিনি বলেন, নিম্ন-মধ্যম দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হতে হলে বাংলাদেশের আরো উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী সংস্কারের প্রয়োজন হবে।
সফরকালে ডিক্সন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ২০১৬-২০ অর্থ বছরগুলোর বিভিন্ন দ্বিপাক্ষিক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে আলাচনা করেন। সফরকালে তিনি সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন। বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বব্যাংক বাংলাদেশে ৩৬টি প্রকল্পে প্রায় ৮.৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।
এ বিভাগের আরও খবর
