আবুধাবী প্রজন্ম বঙ্গবন্ধু’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
সিটি নিউজ ডেস্ক : “প্র্রজন্ম বঙ্গবন্ধু” সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস ও একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৩ আগষ্ট আবু ধাবী জাফরী হোটেল হলরুমে সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম এরশাদের পরিচালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রনেতা ইমরাত হোসেন ইমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামাল উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ রুহুল আমিন, প্রবাসী পটিয়া সমিতির সভাপতি বেলাযয়েত হোসেন হিরো, মোছাফ্ফা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন সিকদার, আবু ধাবী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের অর্থ সম্পাদক আবু তাহের তারেক ও দপ্তর সম্পাদক মোজাম্মেল চৌধুরী।
বক্তব্য রাখেন সমিরন চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, শাহজাহান, নাজিম উদ্দিন, মোহাম্মদ জাবেদ মিয়া,আলী আকবর, জাকের হোসেন ও আবুল কাশেম প্রমূখ। অনুষ্ঠানের প্রথম পর্বে খতমে কোরান ও দোয়া মাহফিল, দ্বিতীয় পর্বে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মৌলনা মোহাম্মদ মমতাজ এবং মোনাজাত পরিচালনা কারী মোহাম্মদ সজীব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু ধাবী বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, মোছ্ছাফা বঙ্গবন্ধু পরিষদ, আবু ধাবী আওয়ামী যুবলীগ, প্রবাসী পটিয়া সমিতি, দশজন মৌলনা ও প্রজন্ম বঙ্গবন্ধুর সর্বস্তরের নেতৃবৃন্দ।
