নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ,সিটি নিউজ : মহান ১১ই ফাল্গুন সোমবার ২৪ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলার বরকল খন্দকার পাড়াস্থ শাহসুফি হযরত সৈয়দ বদি আলম শাহ (রহঃ) আল সুলতানপুরী প্রকাশ (ইমাম ছাহেব) বদি ভান্ডার দরবারে ৫০ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। বদি ভান্ডার ওরশ উদ্যাপন কমিটি প্রস্তুতি সভায় গৃহীত কর্মসূচীর মধ্যে প্রতি বছরের মতো বাদে ফজর মাজারে গিলাফ চড়ানো, খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, ফ্রি চিকিৎসা ক্যাম্প,মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, দুস্থ অসহায়দের মাঝে চাল বিতরণ,মিলাদ মাহফিল,ছেমা মাহফিল,তবারুক বিতরণ এবং সর্বশেষ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ আখেরী মুনাজাত করা হবে ।
বদি ভান্ডার দরবারের শাহজাদা এসএমজি মহিউদ্দিন আল মাইজভান্ডারীর নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মোহাম্মদ গোলাম সরওয়ার ও ওরশ উদ্যাপন কমিটি সকল আশেকে ভক্তদের ওরশ মাহফিলে উপস্থিত হয়ে তরিকত এবং ওরশ মোবারক সফলতার লক্ষ্যে ও ফয়েজ বরকত হাসিলের জন্য একান্তভাবে কামনা করেছেন।

