চট্টগ্রামে করোনা যুদ্ধে যোগ দিলেন ৭১ তরুণ যোদ্ধা

0

সিটি নিউজঃ  চট্টগ্রামে করোনা যুদ্ধে যোগ দিলেন ৭১ জন তরুণ যোদ্ধা। ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) এর ৭১ জন চিকিৎসক আজ কাজে যোগদান করেছেন। সাথে সাথে তারা করোনাযুদ্দে নাম লিখিয়েছেন।

আজ মঙ্গলবার (১২ মে) তাদের যোগদান উপলক্ষে সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বরণ অনুষ্ঠান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত প্রত্যেক চিকিৎসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত বরণ অনুষ্টানে রোগীদের চিকিৎসা-সেবার বিষয়ে গুরুত্বারোপ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পারসন ডা. মো. নুরুল হায়দার।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা লাক্রাইন চাক, জেলা পাবলিক হেলথ নার্স ছবি বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মো. সাহিদুল ইসলাম ও জেলা স্টোর ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম প্রমূখ। এ সময় নবাগত কয়েকজন চিকিৎসক তাদের অনুভূতি ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.