বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিকঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের কৃত্রিম দেয়াল এখন আর নেই। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। পরে মন্ত্রী সাংবাদিকদের এসব এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রীভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে কূটনীতিক দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে।

দু’দেশের সরকার এবং পিপল টু পিপল কন্টাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমুখী বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, ২১ বছর দু’দেশের মধ্যে সম্পর্কের যেই কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই।

দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, বিআরটিসির জন্য বাস ও ট্রাক এবং সড়ক উন্নয়নে যন্ত্রপাতি সংগ্রহে অর্থায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যেকোনো সমস্যার সমাধান সহজতর হয়। সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যার সমাধান তারই উদাহরণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.