সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম।

বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের মধ্যে তিনিই প্রথম ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নাজমা বেগম জাতিসংঘের ইতিহাসে সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুবার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দুবার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীতে থাকাকালীন তিনি দুটি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিক্যাল স্কোয়াড্রন কমান্ড করেন।

নাজমা বেগম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন। ২০১৬ এবং ২০১৯ সালের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের অবদানের কথা উল্লেখ্য করে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত (এসআরএসজি) বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্টের অবদান শুধুমাত্র জাতিসংঘ ও স্থানীয়দের চিকিৎসা সেবার জন্যই সকলে স্মরণ করবে না, বরং সর্বপ্রথম নারী কমান্ডার হিসেবে কর্নেল (তৎকালীন) নাজমার জন্য ও স্মরণীয় হয়ে থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.