মেয়র প্রার্থী রেজাউল করিম ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ
জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন বীর মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেযর পদপ্রার্থী। ক্লিন ইমেজের এই রাজনীতিবিদ নগরীর বহদ্দারহাট বহদ্দারবাড়ীর বনেদি পরিবারের সন্তান। সাবেক ছাত্রলীগ নেতা ও ছাত্রলীগের সংগঠক রেজাউল করিম চৌধুরী নগরীর ৪১টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময়সহ সভা সমাবেশ, সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন।
নগর আ্ওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে সব সময় সহযোগীতা করছেন। সৎ, সাহসী, দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে রাজনীতির মানচিত্রে পরিক্ষিত রেজাউল করিম চৌধুরী। নগর আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও আ জ ম নাসির উদ্দিনের অনুসারী দুটি বলয় থাকলেও রেজাউল করিম চৌধুরী কোন বলয়ের সাথে নেই। বিভেদ বা দূরত্ব নেই দু’জনের অনুসারীদের সাথে। এই ঐক্যবদ্ধতা নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করবে বলে অভিজ্ঞমহল মনে করেন।
রেজাউল করিম কোন ক্যাডার বাহিনী লালন পালন করেন না। অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াকু এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দিত। মানুষ প্রত্যাশা করেন, বিগত দিনের মতো নয়, সম্পূর্ণভাবে জনগণের দূর্দশা লাগবে নিবেদিত হবেন তিনি।
সিটি কর্পোরেশনের অভ্যন্তরে গজিয়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট, অনিয়ম ও কোটিপতি প্রকৌশলীদের ব্যাপারে ব্যবস্থা চায় জনগণ। বিগতদিনে অবৈধভাবে কর্পোরেশনের জায়গা ও ফুটপাত লিজ বাতিল, পরিচ্ছন্ন বিভাগে ভূতুরে বিল, স্টেট ও রাজস্ব বিভাগে অনিয়মকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন হবে জনগণের সময়ের দাবী।
রেজাউল করিম চৌধুরী যদি সিটি কর্পোশনকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন তবে জনগণ অবশ্যই তাদের মূল্যবান রায় প্রদানে ভূল করবেনা। নগরবাসীর দুঃখ জলাবদ্ধতা ও জোয়ারের পানি ঠেকাতে তাকে জরুরী পদক্ষেপ ও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।
মেয়র আসে মেয়র যায়, সাধারণ মানুষের দূর্ভোগ লাগব হয়না। নগরীর এক তৃতীয়াংশ জায়গা জোয়ারের পানিতে সয়লাভ হয়। আশ্বাস ও সান্তনার বানী নির্বাচন এলেই গল্প শোনান জনপ্রতিনিধিরা। গল্পটা এখন আর মানুষ বুঝেনা।
রেজাউল করিম চৌধুরী যদি নির্বাচিত হন তবে গল্প নয় বাস্তবতার চিত্র দেখাবেন এমন প্রত্যাশা মানুষের। ক্লিন ইমেজের রাজনীতিবিদ ও ত্যাগী এই নেতা রাজপথের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী নগর পিতা নির্বাচিত হলে নগরবাসীর দুঃখ দূর্দশা লাগব হবে এমন আশাবাদী সাধারণ মানুষ। নগরীর বেহাল দশা ও আবর্জনা পরিস্কারের “নয়ছয়” কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করতে পদক্ষেপ নেবেন। নির্বাচিত হলে এমন প্রত্যাশায় নগরবাসী তাদের রায় দেবেন বলে মনে করেন।
