সিভাসুতে করোনা সনাক্তকরণ ল্যাব উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী

0

সিটি নিউজঃ চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) হাটহাজারী উপজেলায় প্রতিষ্ঠিত চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাবের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

সভায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাস মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ্ আল মাসুম, সিভাসুর প্রফেসর ড. নুরুল আবছার খাঁন, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা: এ এস এম ইমতিয়াজ হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ্, মডেল থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম বক্তব্য রাখেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, যত দ্রুত ও সহজে করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করা যাবে ততই সনাক্তকৃত রোগীর চিকিৎসা প্রদান করা সহজ হবে। ঘাতক এ ব্যাধি যে হারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তাৎক্ষণিক ভাবে নমুনা পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে পারলে মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। এছাড়াও সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চললে ও এ রোগে আক্রান্তের হার কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.