সাংবাদিক গোলাম সরোয়ারকে খুঁজে না পাওয়ায় আজকের সূযোদয় পরিবারের উদ্বেগ
সিটি নিউজঃ বহুল প্রচারিত ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ার বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় পত্রিকার সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছেন।
সাংবাদিক সরোয়ারের খোঁজ না মেলায় উদ্বেগ জানিয়েছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফারজানা মোজাম্মেল হক ও নির্বাহী সম্পাদক খোন্দকার বেলায়েত হোসেনসহ আজকের সূর্যোদয় পরিবার ।
ফারজানা মোজাম্মেল হক বলেন, গোলাম সরোয়ারকে খুঁজে পেতে প্রশাসনের আন্তরিকতার ব্যাপারে আমাদের কোন সন্দেহ নেই। তারপরও গত ৩ দিনে তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
আমরা আশা করি, প্রশাসন সম্পূর্ণ অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে তার পরিবারকে উৎকন্ঠামুক্ত করবে।
তিনি সাংবাদিকদের যেকোনো কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
