রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে মোছলেম উদ্দিন এমপি’র সাক্ষাত

0

সিটি নিউজঃ বোয়ালখালী, পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও সর্বশেষ অগ্রগতি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনানীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে সাক্ষাৎ করছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ।

আজ ৮ নভেম্বর দুপুরে মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে স্বাক্ষাতকালে রেল মন্ত্রণালয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় মাননীয় রেলপথ মন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন বলেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর বহু আকাঙ্খিত কালুরঘাট সেতুটি বাস্তবে রূপ পাবে এ নিয়ে কোন সন্দেহ নেই। তিনি অতি দ্রুত সেতুটি বাস্তবায়নের আশ্বাস দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় বোয়ালখালী, পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের সুবিধার জন্য চট্টগ্রাম থেকে দোহাজারী গামী নতুন একটি ট্রেন সংযোজন করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে চট্টগ্রাম-দোহাজারী রুটে একটি মাত্র ট্রেন সার্ভিস চালু রয়েছে।

এ সময় মোছলেম উদ্দিন আহমদ এমপি চট্টগ্রাম-দোহাজারী রুটে নতুন ট্রেন সংযোজন এবং কালুরঘাট সেতু বাস্তবায়নসহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.