ইসরায়েলের বর্বোরোচিত বিমান হামলায় একই পরিবারের সবাই নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার উত্তরে ইসরায়েলের বর্বোরোচিত বিমান হামলায় পুরো পরিবারের সবাই নিহত হয়েছে। পিতা, অন্তঃসত্ত্বা মা ও চার সন্তান নিয়ে গঠিত তানানী পরিবার বৃহস্পতিবার গভীর রাতে যখন ঘুমিয়ে ছিলেন ঠিক সেই সময়ে কোনো ধরনের সতর্কতা ছাড়াই বৌত হানুন শহরের কাছে তাদের বাড়িতে বোমা ফেলে ইসরায়েলের যুদ্ধবিমান। এতে পুরো পরিবারের বাসস্থানসহ ওই আবাসিক এলাকাটি ধ্বংস হয়ে যায়।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, নিহতরা হলেন, রাফাত তানানী (৩৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রাওয়িয়ে (৩৫) এবং তাদের শিশু ইসমাইল, আমির (৫), অ্যাধাম (৪), এবং তিন বছর বয়সী মোহাম্মদ মারা গেছেন।

আনাদোলু এজেন্সিকে রাফাত তানানির ভাই হাতেমের জানান, ‘এটি একটি গণহত্যা ছিল। আমার ভাইয়ের পুরো পরিবার শেষ হয়ে গেছে, আমার অনুভূতি অবর্ণনীয়’।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩১ শিশু ও ১৯ নারীসহ এখন পর্যন্ত ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৮৮০ জন আহত হয়েছে। এ ছাড়া হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলের বিমান হামলায় ২০ শীর্ষ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.