সিটি নিউজ : চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মধ্যম কানাইমাদারী কৃতি সন্তান আদর্শ পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইসলাম (৮৬) প্রকাশ আবু কমান্ডার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ রোববার (১৬ মে) ভোর ৪.৩০ মিনিটে নিজ গ্রামের বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।
কমান্ডার আবু ইসলাম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
আজ রোববার বাদ আছরের পর কানাইমাদারী আদর্শ পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইসলামকে রাষ্ট্রীয় সম্মান জানানো পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
কমান্ডার আবু ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিন জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা,চন্দনাইশ গাউছিয়া কমিটি, বিশিষ্ট সমাজ সেবক সুলতান হোসাইন (টিপু), বাংলাদেশ সেনাবাহীনী অব.মীর ফারুক, সিটি নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ার, চন্দনাইশ প্রেস ক্লাব, চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ,আদর্শ পাড়া সমাজ উন্নয়ন সংঘ,বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সিটি নিউজ/এসআরএস
