জুবায়ের সিদ্দিকী: চলতি অর্থ বছরে প্রথম নয় মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৯ কোটি ৭০ লাখ ডলারে । বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ২৩ হাজার ২২৪ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) বাংলাদেশে ব্যাংকের ২০২০-২১ অর্থবছরে জুলাই-মার্চ বৈদ্যেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যর উপর করা প্রতিবেদন সূত্রে এই তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০২০-২১ অর্থবছরে প্রথম নয় মাসে ইপিজেট সহ রপ্তানি খাতে দেশ আয় করেছে ২ হাজার ৮৭২ কোটি ডলার। এই বিপরীতে আমদানি বাবদ ব্যায় করেছে ৪ হাজার ২৭৬ কোটি ডলার। সে হিসাবে নয় মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৯ কোটি ৭০ লাখ ডলার।
এই সময়ের মধ্যে পণ্য রপ্তানি করে বাংলাদেশে আগের বছরের তুলনায় দশমিক শূণ্য ৬ শতাংশ বেশী আয় করেছে। বিপরীতে পণ্য আমদানী ব্যায় আগের বছরের চেয়ে ৬ দশমিক শূণ্য ৪ শতাংশ বেড়েছে। দেশের অভ্যন্তরে বিনিয়োগের চাহিদা কিছুটা বেড়ে যাওয়ায় আমদানীর চাহিদাও বেড়েছে। আমদানী ব্যায়ও বেড়েছে স্বল্প পরিসরে। তবে দেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রভাহ চাঙ্গা থাকায় বাণিজ্য কম হয়েছে। প্রথম নয় মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় ৩৫% শতাংশ
সিটি নিউজ /এসআরএস
