অভ্যন্তরীণ ফ্লাইট চলবে কাল থেকে

0

সিটি নিউজ : চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরো ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল করবে। 

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ লকডাউন বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে এ তথ্য জানানো হয়েছে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৫ আগস্ট পর্যন্ত ছিল কঠোর বিধিনিষেধ। এখন তা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করে প্রজ্ঞাপন জারি করা হলো।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.