পায়রা সমুদ্রবন্দরসহ আট প্রকল্প অনুমোদন একনেকে

0

অর্থবানিজ্য ডেস্ক : পায়রা গভীর সমুদ্রবন্দরসহ আট প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৬ হাজার ৩৮৭ কোটি ৫৮ লাখ টাকা।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম ও খুলনায় বিএসটিআই এর আঞ্চলিক অফিস স্থাপন এবং আধুনিকীকরণ প্রকল্প, যার ব্যয় হবে ১৮২ কোটি ৩৩ লাখ টাকা। এ ছাড়া বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪৬৮ কোটি ৯ লাখ টাকা, ডাল ও তেল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ১৬৮ কোটি ৪৭ লাখ টাকা ও পরিকল্পনা কমিশনের কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণে ১০৫ কোটি ৮৮ লাখ টাকা।

পায়রা গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন ব্যয় ১ হাজার ১২৮ কোটি ৪৩ লাখ, মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য ৬০৮টি ফ্লাট নির্মাণ ব্যয় ৪৫৮ কোটি ৬২ লাখ, বুয়েটে শিপ মডেল টেস্টিং সেন্টার স্থাপন ব্যয় ৪৮ কোটি ৮৪ লাখ, সেকেন্ডারি এডুকেশন সেক্টর প্রোগাম যার ব্যয় হবে ৩ হাজার ৮২৬ কোটি ৯২ লাখ টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এক ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.