সৌদিআরব প্রবাসী সাংবাদিককে হুমকি

0

মোরশেদ রানাঃ রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. এরশাদ (৪৪) ও মো. খোকন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

এই খবর দেশের বিভিন্ন পত্রিকায় প্রচার করা হলেও সম্প্রতি সৌদিআরব প্রবাসি সাংবাদিক মোস্তফা জাহেদ প্রচারিত খবর সামাজিক যোগাযোগ মাধ্যম facebook এ শেয়ার ও নিজের মতামত লিখার কারনে তার রাঙ্গুনিয়ার বাডিতে পরিবারকে এবং টেলিফোনে তাকে নানান ভাবে হুমকি দিচ্ছে। সাংবাদিক মোস্তফা জাহেদ www.ctnewsbd.com সৌদি আরব অফিস কে জানায় এরশাদ চৌং নামক এক লোক টেলিফোনে তাকে মৃত্যুর হুমকি দিচ্ছে ।

জানাযায়, আসামিদের পুলিশ আটকের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী ছাড়াও দুজনেই রাঙ্গুনিয়ার আলোচিত আরও চার হত্যা মামলার মূল আসামী। তাদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঁদাবাজী, সন্ত্রাসী সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. এরশাদ ও মো. খোকন কে বুধবার রাতে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করা হয়। আটককৃতরা চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী।

এছাড়াও তারা রাঙ্গুনিয়ার আলোচিত জিল্লুর রহমান প্রকাশ জিল্লু ভান্ডারী হত্যাকান্ড, মাহবুব হত্যাকান্ড সহ মোট চারটি হত্যা কান্ডের মূল আসামী। তাদের দুজনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সোবহান হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকার পর গোপন সংবাদে তাদের আটক করে জেলে প্রেরণ করাহয়েছে

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.