১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে কুমিল্লা গ্রিডে

0

অর্থবাণিজ্য ডেস্ক :: ইন্দো-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনে আজ শনিবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে ভারতে উৎপাদিত মোট ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে কুমিল্লা গ্রিডে।

ভারতের অনলাইন সংবাদমাধ্যম দ্য নর্থ ইস্ট টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় আজ শনিবার থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল)।

ইন্দো-বাংলা বিদ্যুৎ সরবরাহ চুক্তি অনুযায়ী, চলতি মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের কুমিল্লা গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা রয়েছে।

ত্রিপুরার পালটানা বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় সব ধরনের মালামাল পরিবহনে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করা হয়েছে। এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়ার শর্তেই আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত অভ্যন্তরীণ পথ ব্যবহার করার অনুমতি দিয়েছিল বাংলাদেশ।

প্রকল্পের আওতায় ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে ৬৪টি খুঁটি স্থাপন করা হয়েছে। পাশপাশি ৪০০ কিলোভোল্ট (কেভি) ডাবল সার্কিট সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে দরকার হলে বাংলাদেশে আরও বিদ্যুৎ সরবরাহ করা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.