জুয়েল, চট্রগ্রাম : সরবরাহ বেশি থাকায় বাজারে শীতের সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। সস্তা দামে সবজি কিনতে পেরে ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। শুধু ক্রেতা নয় পর্যাপ্ত সরবরাহ থাকায় বিক্রেতারাও খুশি।
চট্রগ্রাম নগরীর বিভিন্ন বাজারে ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। বাজারে দেখা গেছে বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২ টাকায় যা গত সপ্তাহে ছিলো ১৬ টাকা, মুলা ছয়-সাত টাকা কমে বিক্রি হচ্ছে ১০ টাকায়, বেগুনে গত সপ্তাহের তুলনায় কমেছে ১০ টাকা এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়, শশা ১৩ টাকা কমে ২২ টাকায় বিক্রি হচ্ছে, চাল কুমড়ো ও মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে যথাক্রমে ২০ ও ১৫ টাকায় গত সপ্তাহে যা ছিলো ৩০ ও ২৫ টাকা, শালগম গত সপ্তাহে তুলনায় অর্ধেক দর কমে বিক্রি হচ্ছে ১৬ টাকায়। লাউ বিক্রি হচ্ছে ১২ টাকায় গত সপ্তাহে ছিলো ২৫ টাকা, সিমের বিচি (খোসাসহ) ৭০ টাকা গত সপ্তাহে ছিলো ১০০ টাকা, সিমের (খোসাছাড়া) ১৪০ যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৮০ টাকায়, বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায় যা গত সপ্তাহে ছিলো ৬০ টাকা, চিছিঙ্গা বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কমে ৬০ টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায় যা গত সপ্তাহে ছিলো ২৪ টাকা। পুরাতন আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়, নতুন আলু পুরাতন আলুর অর্ধেক দামে মাত্র ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নতুন লাল দেশি আলু বিক্রি হচ্ছে ছোট ৪০ টাকা ও বড় ৪৫ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০-২৫ টাকায়, মরিচ বিক্রি হচ্ছে ২৫ টাকায় কেজি, এবং ধনিয়া পাতাও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫ টাকায়।
এছাড়া লাল শাক বিক্রি হচ্ছে প্রতি দুই আঁটি ১৫, পুঁই শাক বিক্রি হচ্ছে ২০ টাকায় দুই আঁটি, শর্ষে শাক বিক্রি হচ্ছে দুই আঁটি ১০ টাক এবং কুমড়ো শাক বিক্রি হচ্ছে প্রতি আঁটি ১৫ টাকায়।
মাংসের বাজারে ব্রয়লার মুরগী গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়, দেশি মুরগী কেজি প্রতি ৩০০ টাকা, হাঁস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। এছাড়া ব্রয়লারের ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩২ টাকায়, হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। দেশী মুরগীর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫৫ টাকায় এবং কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে প্রতি একশ ডিম ৩০০ টাকায়।
মাছের বাজারে ইলিশ মাছ প্রতি কেজি ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা, কাতল মাছ প্রতি কেজি (বড়) ২৮০ টাকা ও (ছোট) ২২০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকা, কোরাল প্রতি কেজি ৩৫০ টাকা, পোয়া মাছ, ২৫০ থেকে ৩০০ টাকা, লইট্টা মাছ প্রতি কেজি ১৫০ টাকা, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা, বাঁটা মাছ প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, শিং মাছ ৬০০ টাকায় এবং কৈ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা করে বিক্রি হচ্ছে।
কিছুটা দাম কমে পিয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪ থেকে ২৬ টাকায় যা গত সপ্তাহে ছিলো ২৮ থেকে ৩০ টাকা করে। রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে, মশুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১৩০ টাকা ।
