১ কোটি ৩০ লাখ ডলারের ঋণ পাচ্ছে প্রান

0

সিটিনিউজবিডি ডেস্কঃ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ‘প্রোপারকো’ ও ‘এফএমও’ দেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপকে ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আর্থিক প্রতিষ্ঠান দুটির সঙ্গে প্রাণের একটি চুক্তি হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, এফএমওর কৃষি বিভাগের প্রধান কর্মকর্তা মার্জোলিন ল্যান্ধি, প্রোপারকোর এশীয় অঞ্চলের প্রধান সেবাস্তিয়ান ফ্লিউরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও এফএমওর বিনিয়োগ কর্মকর্তা ডন অ্যারেন্ডসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহসান খান চৌধুরী জানান, প্রোপারকো-এফএমওর দেওয়া ঋণ সহায়তা কাজে লাগিয়ে প্যাকেজিং শিল্পের আধুনিকায়ন এবং জুস ও বেভারেজ কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করবে প্রাণ। এ সহায়তা প্রাণকে স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও প্রতিযোগী হয়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.