মাথাপিছু আয় বেড়েছে ২ ডলার

0

অর্থবাণিজ্য : গত বছর বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় গড়ে ২ মার্কিন ডলার করে বেড়ে ১৩১৬ ডলার হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশের প্রকৃত জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি বাড়ায় মাথাপিছু আয়ের ক্ষেত্রে এ বৃদ্ধি ঘটেছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। এ সময় তথ্য ও পরিসংখ্যান বিভাগের সচিব কানিজ ফাতেমাসহ পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২০১৪-১৫ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করা হয়েছে। তার আগের অর্থবছর এর পরিমাণ ছিল ১১৯০ ডলার।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, গত অর্থবছরে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে মাথাপিছু আয়ে। গত অর্থবছরে দেশের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৬ দশমিক ৫১ শতাংশ। কিন্তু প্রকৃত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। এর পরিপ্রেক্ষিতে মাথাপিছু আয় বেড়ে ১৩১৬ মার্কিন ডলার হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.