অস্ট্রেলিয়ার শেয়ারমার্কেটে ধস

0

অর্থবাণিজ্য : কোনোভাবেই অস্থিরতা কাটিয়ে উঠতে পারছে না বিশ্বের শেয়ারবাজারগুলো। এবার অস্ট্রেলিয়ার শেয়ারমার্কেটে ব্যাপক ধসের ঘটনা ঘটল। গত বছরের সেপ্টেম্বরের পর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সূচকের সর্বোচ্চ পতন হয়েছে এখানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ায় স্টক মার্কেটে এএসএক্স ইনডেক্সে সূচকের যে পতন হয়েছে, তার মূল্যমান ৪২ দশমিক ৫ বিলিয়ন ডলার (৭৮.১১ টাকায় ডলার হিসাবে ৩ লাখ ৩১ হাজার ৯৪৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.