সাংবাদিকের ওপর হামলা, তিন দিনের আল্টিমেটাম

0

চট্রগ্রাম : পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম অফিসের ফটো সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলার ঘটনায় চট্টগ্রামে মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা রাশেদ ও তার সহযোগিদের ২১ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম ফটো জার্নালিস্টস এসোসিয়েশন আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বলা হয় , সাংবাদিক জুয়েলের উপর হামলাকারীদের গ্রেফতারের পাশাপাশি ছাত্রত্ব বাতিল করতে হবে , তা না হলে ২২ তারিখ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী বলেন, মেডিকেল কলেজ করা হয়েছে লেখাপড়া করার জন্য । কিন্তু দু:খের বিষয় হলো এখানে এখন সন্ত্রাসীদের মহল গড়ে উঠেছে , যারা সাংবাদিকদের ওপর হামলা করার দু:সাহস দেখিয়েছে। দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীল দায়িত্ব পালন করতে গেলে মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা রাশেদের নেতৃত্বে তার ওপর হামলা করা হয়। হামলাকারী রাশেদসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের ছাত্রত্ব বাতিল ও ছাত্রলীগ থেকে তাদেও বহিস্কার করতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ রাজনৈতিক লেবাসধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি
ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি

তিনি আরো জানান, ৩ দিনের মধ্যে যদি পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ ও কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করে তাহলে ২২ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও কঠোর কর্মসূচির ঘোষণা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন সংবাদ সংগ্রহ করবে না সাংবাদিকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেন এজাজ ইউসুফী ।

মানববন্ধনে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার বলেন,চট্টগ্রাম মেডিকেল কলেজ সন্ত্রাসীর কারখানা । এ করেজকে সন্ত্রাসীমুক্ত করতে হবে। ফটো সাংবাদিক জুয়েলের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করতে হবে।

কলিম সরোয়ার আরো বলেন. জয়েল শীল এই ঘটনায় জড়িতদের নামে পাঁচলাইশ থানায় মামলা করতে গেলে ওসি তার সাথে ভালো ব্যবহার করেনি । সাধারণ একটি ডায়েরী করে তাকে চলে আসতে বলেন । পুলিশ প্রশাসন যদি রাশেদসহ এই ঘটনায় জড়িত সন্ত্রীদের গ্রেফতার না করে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না।

সিইউজে নেতা শামছুল ইসলামের সঞ্চলনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহসীন চৌধুরী বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে কেউ কখনো রেহাই পায়নি, রাশেদসহ চিহ্নিত সন্ত্রাসীরাও ছাড় পাবে না ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.