নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

0

নিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় নগরীর ইপিজেড থানা বিএনপির আহ্বায়ক সরফরাজ কাদেরসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী বলেন, গত বছরের ১০ ফেব্রুয়ারি ২০-দলীয় জোটের হরতালের সময় নগরের বন্দরটিলা কসাই গলির মুখে জোটের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ও তদন্ত শেষে একই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আসামি করা হয় ৩১ জনকে।

এর মধ্যে ১২ আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন। অন্য আসামিদের মধ্যে তিনজন জামিনে ও বাকিরা পলাতক।

এদিকে ইপিজেড থানা বিএনপির আহবায়ক সরফরাজ কাদের রাসেল সহ ১২জনের আটকের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নগর সহ সভাপতি ও বন্দর থানা সভাপতি-এম.এ আজিজ,পতেঙ্গা থানা সভাপতি-মোঃ মিয়া ভোলা,সাংগঠনিক সম্পাদক-মাহবুব এলাহি,বিএনপি নেতা-নুরুজামান, ইপিজেড থানা বিএনপির আহবায়ক সদস্য-জাবেদ আনসরাী,বাবুল হক কন্ট্রঃ রিয়াজ,৩৯নং ওয়ার্ড বিএনপি নেতা-মোঃ আলী,যুবদল নেতা আলমগীর,জিয়াউর রহমান জিয়া,ছাত্রদল নেতা-টিটু,রাসেল,সাজ্জাদ হোসেন,স্বেচ্চা সেবকদলের-মুরাদ হোসেন,মালেক-ফারুকী ,পেশাজীবী দলের আঃরহমান,জাসাস নেতা- কাজী জাহাঙ্গীর,জামসেদ,কালাম,শিবলু,রাসেদ,গিয়াস ,তাতী দলের-জাহেদ আনসারী,রানাসহ থানা,ওয়ার্ড,ইউনিট কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে আটক কৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন,মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপিকে দামানোর চেষ্টা করছে,যাহা কোন দিনই সম্বব নহে।জেল-জুলুম,নির্যাতন যতই হোক বিএনপি নেতা কর্মীরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করবেন বলে জানান ।

…………জিএস/ সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.