ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত বছরে কোম্পানিটির কনসুলেটেড নেট মুনাফা ৪২ কোটি ৯ লাখ টাকা। কনসুলেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।
