আরব আমিরাত : সম্প্রতি চট্টগ্রাম আবাহনী স্বাধীনতা কাপ জয়লাভ করায় সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠী তাদের অভিনন্দন জানিয়ে বিজয় উৎসব পালন করেন বৃহস্পতিবার (১২ মে) আমিরাতের রাজধানী আবুধাবীর গ্রিন দরবার হোটেলের হল রুমে কেক কেটে বিজয় উৎসব ও সভা করেন চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠি।
সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক এস.এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব বেলায়েত হোসেন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামীলীগ’ এর আহব্বায়ক প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল মোতালেব, প্রধান বক্তা ছিলেন আবুধাবী বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এবং লেখক প্রকৌশলী নিমাই সরকার, জনতা ব্যাংকের আমিরাত ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক মোল্লা, বিশিষ্ঠ ব্যবসায়ী মঈনু উদ্দীন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল কাদের আজিম, সিনিয়র যুগ্নখোরশেদ আলম, নাট্য অভিনেতা বাবর হোসেন, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মোহাম্মেদ মুছা, দেশী বয়েজের সাধারণ সম্পাদক মডেল আমির মোহাম্মেদ প্রাক্তন ফুটবল খেলোয়াড় মোহাম্মেদ দেলোয়ার ।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যারা সাংবাদিক মামুন উল্লাহ, বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক রেজা, মোহাম্মদ সুমন, সৈয়দ খোরশেদ, বেলায়েত খোকন শাহ, মোহাম্মদ আরমান হোসেন অর্নব প্রমুখ ।
সভায় অভিনন্দন জানান টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সংসদ সদস্য সামশুল হক, টুর্ণামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, সংসদ সদস্য এম এ লতিফ ও শারুন চৌধুরীকে ধন্যবাদ জানান। পরে কেক কেটে বিজয় উৎসব ও আনন্দ উল্লাস করে প্রবাসের চট্টগ্রাম আবাহনীর সমর্থকরা

Comments are closed.