রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে এমডি নিয়োগ

0

অর্থ ও বাণিজ্য : রাষ্ট্রায়াত্ত তিন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়োগ সংক্রান্ত এক আদেশ সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে। যার মধ্যে কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা সিইও পদে, আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড এমডি নিয়োগে সম্মত হয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠাবে। এরপর চিঠি দিয়ে ওই ব্যক্তিদের জানানো হবে। নতুন দায়িত্ব গ্রহণের আগে বর্তমানে কর্মরত ব্যাংকের দায়িত্ব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার শর্তে নিজ নিজ সুবিধা মতো তারা দায়িত্ব গ্রহণ করতে পারবেন।

আদেশে বলা হয়েছে, এমডিদের তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগে সরকারের সম্মতি জ্ঞাপন করেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.