ঈদের ছুটিতে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

0

সিটিনিউজবিডি : পবিত্র ঈদুল আজহার ছুটিতে সব ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার সব তফশিলি ব্যাংককে এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ছুটিকালীন সময়ে সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পিওএস সেবা, মোবাইল সার্ভিসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশনায়। অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অটেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ছুটিকালীন সময়ে যেকোনো অঙ্কের লেনদেনে গ্রাহকদের মুঠোফোনে বার্তা পাঠানোসহ, সার্বক্ষণিক হেল্প লাইন সুবিধা প্রদান করতে হবে।

অপর এক প্রজ্ঞাপনে তফশিলি ব্যাংকগুলোর সব শাখার নিরাপত্তা নিশ্চিতকরণে ও আইটি ঝুঁকি মোকাবিলায় ইস্যুকৃত গাইডলাইনের প্রতি দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ জারিকৃত এ প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে, ব্যাংকের সব বুথ ও শাখা অফিসে লেনদেনে সাইবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে পালাক্রমে তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.