আশার আলো চীনের বৈদেশিক বাণিজ্যে

0

সিটিনিউজবিডি : চীনের বৈদেশিক বাণিজ্যে আশার আলো দেখা দিয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে কমতে থাকা বৈদেশিক বাণিজ্য গত আগস্ট মাস থেকে বাড়তে শুরু করেছে। এর পেছনে বড় অবদান রেখেছে কয়লা রপ্তানি। এছাড়া আরও কিছু পণ্যের কারণে চীনের বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে।

বৈদেশিক বাণিজ্যের ঊর্ধ্বগতি ধরে রাখতে আমদানি-রফতানির ব্যয় কমানোসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দেশটির সরকার। কারণ চীনের অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে গোটা বিশ্বেই পুনরায় অর্থনৈতিক মন্দা শুরুর আভাস দেওয়া হচ্ছিল বিভিন্ন অর্থনৈতিক সংস্থা থেকে।

তাই চীন সরকারও দেশটির অর্থনীতিকে গতিশীল করতে নানামুখি প্রচেষ্টা চালিয়ে আসছে। শেষ পর্যন্ত দেশটির রফতানি বাড়তে শুরু করেছে। তবে আগামীতেও রফতানি বৃদ্ধির ধারা ধরে রাখতে শিল্পখাতের রফতানি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.