সিটিনিউজবিডি : ২০১৫-১৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.১১ শতাংশ। মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল এ কথা জানিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা মন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক হিসেব শেষে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ হয়েছিল বলে জানানো হয়েছিল। মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছে ।
