নাছির তালুকদার, আবুধাবী : সদ্য অনুষ্ঠিত ২০ তম সম্মেলনে দেশরত্ন শেখ হাসিনাকে ৮ম বারের মত আওয়ামী লীগের সভানেত্রী ও ওবায়দুল কাদেরকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় আবুধাবী প্রবাসীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলরদের প্রতি ।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ দ্রুত উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাতকে শক্তিশালী করার জন্য নতুন কমিটির গুরুত্ব অনেক। তারই যোগ্য নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ একটি মডেল সংগঠনে পরিণত হয়েছে।আবুধাবীস্থ চট্টগ্রাম প্রবাসীরা মিষ্টি বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় গতকাল এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে পুনরায় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আবুধাবী চট্টগ্রাম প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে নাছির তালুকদারের পরিচালনায় জামশেদ চৌধুরী, আবু তাহের, মইন উদ্দিন, আলমগীর, জমির হোসেন, সাজ্জাতুল ইসলাম রুবেল, মোজাম্মেল চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
