অর্থ ও বাণিজ্য : বাংলাদেশের বড় মার্কেটপ্লেস বিক্রয়ডটকম গ্রাহকদের জন্য নিয়ে এলো অনলাইন শপিং ফেস্টিভ্যাল ‘বিক্রয় অনলাইন মেলা’। ১০ নভেম্বর থেকে টানা তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনটি চলবে। যেখানে গ্রাহকদের জন্য থাকবে ৬৫% পর্যন্ত দারুণ ছাড়।
এই আয়োজনটিকে আরো আকর্ষণীয় করে তুলতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে মোবাইল ফোন, ল্যাপটপ, নোটবুক, ঘড়ি, টেলিভিশন, পোশাক, হেয়ারকেয়ার এবং ফ্যাশন প্রোডাক্টের বিশাল সমাহার। নির্ধারিত পণ্যগুলো পাওয়া যাবে বিক্রয়ের অনলাইন শপ-এ (bikroy.com/bn/shops/bikroyonlinemela)।
ক্রেতারা ‘Buy Now’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে কোন ঝামেলা ছাড়াই পণ্যগুলো অর্ডার ও কাঙ্ক্ষিত ঠিকানায় ডেলিভারি নিতে পারবেন এবং পণ্য হাতে পাওয়ার পর পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। ঢাকা শহরে ৪৮ ঘণ্টা মধ্যে এবং ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হবে। ‘Buy Now’ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য বিক্রয়ের ইউটিউব চ্যানেল ভিজিট করুন।
বিক্রয়ডটকমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী জানান, বিক্রয় অনলাইন মেলা গ্রাহকদের জন্য দিচ্ছে তাদের পছন্দের পণ্যগুলোর উপর চমৎকার সব ডিল এবং সুলভ মূল্যে দারুণ সব পণ্য ক্রয় করার একটি সুবর্ণ সুযোগ।
