নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : বর্তমান ক্ষমতাসীন দলে ভিড়তে শুরু করেছে সুযোগ সন্ধানীরা বিভিন্ন উপজেলা ও শহরে শিবির,বিএনপি-জাতীয় পার্টি থেকে যোগদান করছে আওয়ামীলীগে । স্থানীয় এমপিদের সাথে রয়েছে তাদের সু-সম্পর্ক । বিভিন্ন অনুষ্ঠানে এমপিদের পেছনে মুজিবকোর্ট পরিহিত অবস্থায় ছবি তুলে সামজিক যোগাযোগে প্রচার করছে নিজেকে । ক্ষমতার হালুয়া রুটির ভিন্ন স্বাদ নিতে, কখনো মামলা-হামলা থেকে বাঁচতে তাদের এই পরিকল্পনা । চন্দনাইশ আ.লীগের তৃনমুল অনেক নেতা জানান উপজেলায় রয়েছে আ’লীগ-বিএনপি সু-সম্পর্ক ।
গত কয়েক মাস আগে চন্দনাইশ আ.লীগে যোগদান করেছিল সাবেক বিএনপি ও এলডিপির নেতা উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী । উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগরের বনভোজনে দাওয়াত খেলেন সদ্য আ.লীগে যোগদানকারী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
গত শনিবার(২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ছৈয়দাবাদ ৩নং ব্রীজ সংলগ্ন পাহাড়ি এলাকায় বনভোজনের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর। এ বনভোজনে বিএনপি ও আ’লীগের বিভিন্ন নেতা-কর্মীদের উপস্থিতিতে পাহাড় ৩নং ব্রীজ এলাকার পাহাড় যেন সরব হয়ে উঠে।
বিভিন্ন মোটরযান, মোটর সাইকেলের বহর পাহাড়ের দিকে যেতে দেখে উৎসুক জনতা একনজর উকি দেয়। এ বনভোজনে সদ্য আ’লীগে যোগদানকারী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী অংশগ্রহণ করায় আ’লীগের কিছু নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেছেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিনের দাওয়াতে এখানে গেছেন। তাছাড়া মহানগর ছাত্রলীগ, যুবলীগের অনেক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
অপরদিকে আয়োজনকারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর বলেন, শুধু জব্বার চৌধুরী নয়, অনেক আ’লীগের নেতা-কর্মীরা এখানে এসেছেন। জব্বার চৌধুরীর সাথে সু-সম্পর্ক থাকায় তাকে দাওয়াত করেছেন। তাছাড়া এখানে তার জামাতা দাওয়াতে আসায় আ’লীগের অনেক নেতা-কর্মীরা এ দাওয়াতে উপস্থিত হয়েছেন।
