আন্তর্জাতিক ডেস্ক:: মুসলিম প্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আপিল খারিজ করে দিয়েছেন ফেডারেল আপিল কোর্ট।
গত সপ্তাহে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করে সিয়াটলের আদালতের দেয়া রায়ই সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন তিন বিচারকের একটি প্যানেল।
তবে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। খবর বিবিসির।
আপিল খারিজ হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আদালতে দেখে নেব। আমাদের জাতীয় নিরাপত্তা এখন ঝুঁকির মুখে।’
