৬৮৭ রানে ভারতের ইনিংস ঘোষণা

0

স্পোর্টস ডেস্ক:: ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতক, মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার শতকে ৬ উইকেটে ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত।

আগের দিন বিরাট কোহলির অপরাজিত ১১১ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর ২০৪ রানে তাকে ফেরান তাইজুল ইসলাম। আগের দিনে আরেক অপরাজিত ব্যাটসম্যান রাহান তাইজুলের খানিকটা টার্ন ও বাউন্স থাকা বলে শর্ট কাভারে মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত হন। তিনি করেন ৮২ রান। তার বিদায়ে ভাঙে ২২২ রানের চতুর্থ উইকেট জুটি। এছাড়া ঋদ্ধিমান সাহা (১০৬) ও রবীন্দ্র জাদেজা (৬০) রানে অপরাজিত থাকেন। অবশেষে ৬ উইকেট হারিয়ে ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

এর আগে বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঐতিহাসিক এ ম্যাচ টস জেতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম দিনে বোলিংয়ে এসে প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হন লোকেশ রাহুল (২)। মধ্যাহ্ন বিরতির আগে ২৭ ওভারে এক উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৮৬ রান।

এরপর মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ব্যাটে তাদের অর্ধশত রানের জুটি আসে ৮৬ বলে। ১৯ তম ওভারে মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েও মুরালি বিজয়কে রান আউট করতে পারেননি। ওভারের তৃতীয় বলে ঘটে এ দুর্ঘটনা।

মধ্যাহ্ন বিরতির পর মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ব্যাটে ৩৪ ওভারে ১১৫ রান আসে ভারতের।

ব্যক্তিগত ৮৩ রান করে বিদায় নেন পুজারা। এজন্য ভারতীয় দলের এ মিডল অর্ডার ব্যটসম্যান খেলেন ১৭৭ বল। মিরাজের বলে উইকেটরকক্ষক মুশফিককে ক্যাচ দেন তিনি।

মুরালি বিজয় সেঞ্চুরি করেই প্যাভিলিয়নে ফিরেন। তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারতীয় ওপেনার। এর আগে ১৬০ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিজয়।

প্রথম দিন শেষে ভারত ৩ উইকেটে ৩৫৬ রান করে।

বাংলাদেশের তাইজুল তিনটি, মিরাজ দুটি ও তাসকিন একটি উইকেট পায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.