তামিমের ৩৫ তম অর্ধ শতক

0

স্পোর্টস ডেস্ক:: তিনি কাউকে ভয় করেন না। উইকেটে নেমে বহুবারই বিশ্বের বাঘা বাঘা বোলারদের শায়েস্তা করেছেন। তামিম এই কাজটা করেন বিশ্বের যে কোনো কঠিন কন্ডিশনেই। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ড্যাসিং তামিমকে দেখলো ক্রিকেট বিশ্ব। ক্যারিয়ারের ৩৫ নম্বর হাফ সেঞ্চুরিটা তুলে নেন এদিন।

এদিন মারমুখী ভূমিকায় অবতীর্ণ না হয়ে দেখেশুনে খেলতে থাকেন শুরুতে। ১০ রানে সৌম্য ফিরে যাবার পর সাব্বিরকে নিয়ে তুলেন ৯০ রান। সাব্বির মেরে খেললেও দায়িত্বশীল ব্যাট করে যান তামিম।

সাব্বিরের পরপরপরই ফিরেন মুশফিক (১)।পরিস্থিতির কারণে আরো বেশি সাবধানী হন তামিম। হাফ সেঞ্চুরি পূরণ করেন ৭৬ বলে ৬ চারে।

এ প্রতিবেদন লেখার সময় বাঙলাদেশের রান ২৭ ওভারে ৩ উইকেটে ১৪০। ৫৫ রান ব্যাট করছিলেন তামিম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.