হংকংয়ের বিপক্ষে বড় জয় নাসির-মুমিনুলদের

0

স্পোর্টস ডেস্ক::এমার্জিং কাপে হংকংকে পাত্তাই দিল না নাসির-মুমিনুলরা। হংকংকে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে ১২৫ রানে অল আউট হয় হংকং। জবাবে ১৬ ওভার এক বল খেলেই জিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে অধিনায়ক মুমিনুল হক সৌরভ আর সহ অধিনায়ক নাসির হোসেন তিনটি করে উইকেট ঝুলিতে পুরেছেন। এছাড়া আবুল হাসান রাজু ও রাহাতুল ফেরদৌস জাভেদ একটি করে উইকেট শিকার করেছেন।

ব্যাট হাতে ওপেনার সাইফ হাসান ৪৭ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। আজমীর আহমেদ ১৫, মুমিনুল হক সৌরভ ২১ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে নিজের উইকেট জিইয়ে রাখেন।

হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন বাবর হায়াৎ। এছাড়া নিজাকাত খান ২৭ রান করেন। ওপেনার ক্রিস কার্টার ১৫ রান আর এহসান খান দলকে উপহার দেন ১৭ রান।

সংক্ষিপ্ত স্কোর

হংকং: ১২৫ (ক্রিস কার্টার ১৫, আনশুমান রাঠ ৭, বাবর হায়াৎ ৩৭, নিজাকাত খান ২৭, ওয়াকাস খান ৪, শহীদ ওয়াসিফ ২, ওয়াকাস বারকাত ২, এহসান খান ১৭, জাঠা সুব্রামানিয়ান ২, এহসান নাওয়াজ ০, তানভির আহমেদ ০; আবুল হাসান রাজু ২৯/১, রাহাতুল ফেরদৌস জাভেদ ২/২৬, নাসির হোসেন ৩/১৮, মুমিনুল হক ৩/১১)

বাংলাদেশ: ১২৬/২ (সাইফ হাসান ৫৭*, আজমীর আহমেদ ১৫, মুমিনুল হক ২১, নাজমুল হোসেন শান্ত ২৪*; ওয়াকাস খান ১/১০, এহসান খান ৩৮/১)

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.