যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::চন্দনাইশের এক যুবলীগ নেতাকে দূর্বত্তরা ছুরিকাঘাত করে ৪৫হাজার টাকা ছিনতাই করেছে বলে জানা গেছে। গত শনিবার রাত ১১টার সময় উপজেলার রৌশনহাটের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা মো. মফিজুল আলম (৪০) কাঞ্চনাবাদ রৌশনহাট এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সারাদিনের বেচা বিক্রির নগদ ৪৫ হাজার টাকা নিয়ে সিএনজি করে বাসায় ফেরার পথে পূর্ব থেকে সিএনজিতে বসা ছিল যাত্রী বেসে ৪ জন দুর্বৃত্ত। সিএনজি রৌশনহাট থেকে পটিয়া উপজেলার চক্রশালা গিরিশ চৌধুরী বাজার যাওয়ার পর তাকে সিএনজি থেকে নেমে জায়গা দিতে বলার পর, মফিজ সিএনজি টেক্সী থেকে নামার পর পূর্ব থেকে ওৎপেতে থাকা আরও কয়েকজন সন্ত্রাসী দা, কিরিচ, লোহার রড দিয়ে মফিজকে এলোপাতাড়ি মারধর ও কুপাতে থাকে। পরে ছিনতাইকারীরা তার নিকট থাকা নগদ ৪৫ হাজার টাকা, মোবাইল ছিনিয়ে নেয়।

স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়। মফিজ জানান, রাজনৈতিক একটি প্রতিপক্ষ তাকে কাঞ্চননগর ইউনিয়নের যুবলীগ সভাপতি করার সংবাদ পেয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তার দাবী।

এ ব্যাপারে মফিজুল আলমের পিতা মো. ইউছুফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে মামলা দায়ের করবেন বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.