বিমানের ছয়টি আন্তর্জাতিক রুটে ২০ শতাংশ ছাড়

0

সিটিনিউজ ডেস্ক::ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় (বিটিটিএফ) বাংলাদেশ বিমান ছয়টি আন্তর্জাতিক রুটে বিমান ভাড়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় দেবে।

আজ থেকে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা শুরু হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ মেলার উদ্বোধন করবেন।

দেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা উপলক্ষে দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণপিপাসুদের জন্য বাংলাদেশ বিমান ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে টিকেটের ওপর শতকরা ২০ ভাগ ছাড় দেবে।

বিটিটিএফ মেলায় বিমানের স্টল হতে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে রিটার্ন টিকেটের ভাড়া ১৯ হাজার ৮২০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৪ হাজার ৩৫০ টাকা, ঢাকা-ইয়াংগুন-ঢাকা রুটে ২২ হাজার ৬১০ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৮ হাজার ৭২০ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১ হাজার ৮২০ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৪ হাজার ৭৬০ টাকায় টিকেট কেনা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা, টিকেট কেনার দিন থেকে অবশ্যই ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে বিদেশগামীদের ভ্রমণে যেতে হবে।

প্রসঙ্গত, মেলা চলাকালে বিমান স্টল থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট কেনা যাবে। বিমান স্টল থেকে সব ধরনের ক্রেডিট কার্ডসহ নগদ মূল্যে টিকেট কেনা যাবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.