সততাকে পুঁজি করে পূন্যবান হওয়া যায়

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ব্যবসা নবীর সুন্নত। সুন্নত মোতাবেক ব্যবসা করে জীবন যাপন করলে দেশ এবং দশের পাশাপাশি নিজেরও কল্যাণ হবে। নির্দিষ্ট নিয়মে লভ্যাংশের ভিত্তিতে কোরআন-হাদিসের আলোকে ব্যবসা করে জীবন গঠন করলে ইহকাল ও পরকালে কল্যাণ হবে। দেশে এখন সুষ্ঠু পরিবেশ তথা ব্যবসার আনুকুল্য রয়েছে। তাতে ব্যবসায়ীরা পুঁজি দিয়ে সৎভাবে ব্যবসা করার সুযোগ রয়েছে বলে তিনি দাবী করেন।
শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলার দোহাজারী ফুলতলা এলাকায় সাংগু কনভেনশন ও দোহাজারী কনভেনশন দুটি কমিউনিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। এ সময় তিনি বলেন, সততাকে পুঁজি করে ব্যবসায় এগিয়ে গেলে লাভবান হওয়ার পাশাপাশি পূণ্যবান হওয়া যায়। ধর্মীয় রীতি অনুযায়ী ব্যবসা করা সুন্নত। নবী করিম (দ:) নিজেও ব্যবসার সমর্থনে তাঁর সময়ে সাহাবীদের বিভিন্ন রকম পরামর্শ দিতেন।

দোহাজারীকে আধুনিক শহরে রূপান্তর করার জন্য এ ধরনের কনভেনশন সেন্টার স্থাপন করা যুগোপযোগী বলে তিনি মত ব্যক্ত করেন। ২টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন এড. মোহাম্মদ সোহেল। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিলে তকরির করেন গারাঙ্গীয়া দরবার শরীফের পীরে কামেল শাহজাদা আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক মজিদী (মা.জি.আ.), শাহজাদা আলহাজ্ব মাওলানা আবু মো. এনামুল হক চিশতী, শাহজাদা মাওলানা কামাল উদ্দিন মজিদী।

কৃষকলীগ নেতা নবাব আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চেয়ারম্যান যথাক্রমে আবদুল্লাহ আল নোমান বেগ, আকতার হোসেন, আ’লীগ নেতা বাবর আলী ইনু, লোকমান হাকিম, এড. মহিউদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.