রমজানে রেডিসন ব্লু চট্টগ্রামে ফাস্ট ফিয়েস্টা-২০১৭

0

নিজস্ব প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে-ভিউ চিটাগাং নানারকম ইফতারের পাশাপাশি ফাস্ট ফিয়েস্টা-২০১৭ ও রমজান বাজার নিয়ে হাজির হচ্ছে ।

সোমবার(২২ মে) সকাল ১১টায় রেডিসন ব্লু’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ফাস্ট ফিয়েস্টা-২০১৭’ শীর্ষক এ আয়োজন প্রথম রোজা থেকে শুরু হবে।

রেডিসন ব্লু চট্টগ্রাম বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম হোটেল লবিতে উষ্ণ অতিথিয়েতার লক্ষে “রমজান বাজার” এর আয়োজন করতে যাচ্ছে সেখানে অতিথিরা তাদের পছন্দনীয় কেনাকাটা নিশ্চিত করে রমজানকে স্বাছন্দে উপভোগ করতে পারবে। পবিত্র রমজানের ৩০দিন পর্যন্ত সকাল ১০টাথেকে রাত ১২ টা পর্যন্ত অতিথিদের জন্য খোলা থাকবে, যেখানে ২৪টি ষ্টলে থাকবে ঈদকে সামনে রেখে পছন্দনীয় পোষাকও রকমারী পন্য।রেডিসন ব্লু চট্টগ্রাম এর “রমজান বাজার” ঈদ উপলক্ষে সত্যিই চট্টগ্রামের গ্রাহকদের জন্য নুতন গন্তব্যস্থল।

ইফতারে দক্ষিণপূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও বাংলাদেশের এতিহ্যবাহী খাবারের আয়োজন থাকছে। আরবীয় ধাঁচের আলোকসজ্জা ও প্যাভিলিয়নে ইফতারের এ আয়োজন রোজাদারদের আকৃষ্ট করবে বলে আশা করছে হোটেল কর্তৃপক্ষ।

ইফতার ও রাতের খাবারসহ জনপ্রতি খরচ পড়বে দুই হাজার ৯৫০ টাকা। ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক হাজার ৪৭৫ টাকা। ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

দলগতভাবে ইফতারে অংশ নিতে আগ্রহীদের জন্য হোটেলের লেভেল-৪ এ থাকবে ‘দ্য রয়্যাল অ্যারাবিয়ান ফাতুর’, যেখানে আরবীয় ঐহিত্য ও আভিজাত্যের সংমিশ্রনে সেবা দেয়া হবে অতিথিদের।

রেডিসনে ইফতার পার্টি করতে ইচ্ছুক করপোরেট গ্রুপগুলোর জন্য মেজবান ও মোহনা বলরুম সংরক্ষিত থাকবে। করপোরেট ইফতার মেন্যুতে জনপ্রতি খরচ পড়বে এক হাজার ২০০ টাকা

রমজান উৎসব “ফাস্ট ফিয়েস্টা২০১৭”রেডিসন ব্লু চট্টগ্রাম এর ব্যবস্থাপক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত (অবসরপ্রাপ্ত) এবং জেনারেল ম্যানেজার জনাব রবিন এডওয়ার্ডস সংবাদ সম্মেলন সাংবাদিকদের এসব জানান । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার হাসান আকবর, গজনিব চৌধুরী, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার; আরএসআরএম এর ব্র্যান্ড ম্যানেজার সোবহান বিন হোসেন; প্রান-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক,ইগলু আইসক্রিম -আব্দুল মোনেম লিমিটেড এর রিজিওনাল সেলস ম্যানেজার হাবিবুর রহমান এবং পিটুপি ফ্যামিলির বিজনেস প্রধান মোহাম্মদ মাজহারুল হক ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.