সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার ভোর ৫টার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম মুখি একটি দাড়াঁনো কার্ভাডভ্যান (ঢাকা মেট্টো ট ১১-৭৮৪৩) কে পিছন থেকে আরেকটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্টো ম ৫৪-২৭৩১) ধাক্কা দিলে ঘটনা স্থলেই তিনি নিহত হন ।
কুমিরা ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে বারাআউলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির কাছে হস্তান্তর করে। অপরদিকে, উপজেলার মগ পুকুর এলাকায় মঙ্গলবার রাত ১০টার সময় চট্টগ্রাম মুখি একটি  পুলিশ প্রিজন ভ্যান সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে পুলিশ ভ্যানের সামনের অংশ ধুমরে মুছড়ে যায়। এতে পুলিশ ভ্যানটির চার পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন কুমিরা ফায়ার সার্ভিস ।
কুমিরা ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন অফিসার মো. আবদুল্লা হারুন পাশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যাক্তিকে বার আউলিয়া হাইওয়ে পুলিশের এ এস আই সিরাজ এর কাছে হস্তান্তর করি। অপরদিকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.