সিটিনিউজবিডি ডেস্ক : চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শনিবার ( ১ জুলাই) কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আবুল মনছুর মোঃ হাবিব’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শিব প্রসাদ সুর, অধ্যাপক খালেদুর রহমান, অধ্যাপক আনিসুল মালেক, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক সালমা আহসান ও অধ্যাপক আবু তৈয়ব। অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আরিফুল ইসলাম, রুমী বিশ্বাস, মুনমুন বড়ুয়া প্রমুখ।
এতে বক্তারা বলেন, উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থীই নয়, তারা জাতি গড়ার সহায়কও। তাদেরকে অবশ্যই দেশের এবং কলেজের বিধান মেনে চলতে হবে। প্রকৃত অর্থে মানসম্মত জ্ঞান অর্জন করতে হবে, বই মনষ্ক হতে হবে। তাদের মাঝে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। তাদেরকে দেশপ্রেমী হতে হবে। প্রকৃত ইতিহাস জানতে হবে। তারাই একদিন বড় হয়ে উন্নত জাতি ও বিশ্ব গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
