নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের সাথে সাতবাড়ীয়া ইউনিয়নের ২ ওয়ার্ডকে নিয়ে দোহাজারী পৌরসভার গেজেট প্রকাশিত হওয়ার পর হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করেছেন সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান।
রিট আবেদনে গত ১১ মে গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, বিভাগীয় কমিশনার. সহকারী সচিব, স্থানীয় সরকার মন্ত্রনালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দনাইশকে বিবাদী করা হয়। উক্ত রিট আবেদনে প্রেক্ষিতে গত ৮ জুন হাইকোট বিভাগের বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসাইন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের দ্বৈত বেঞ্চ ৩ সাপ্তাহের মধ্যে বিবাদীদেরকে রিট আবেদনের বিষয়ে কেন কারণ দর্শানো হবে না, তা লিখিত ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব চেয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা লুৎফুর রহমান বলেছেন গেজেট প্রকাশের সাথে সাথে তিনি দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সে ধারাবাহিকতায় ঈদ উপলক্ষ্যে দোহাজারী পৌরসভার ১৫শ পরিবারের জন্য ১৫ মেট্রিক টন চাল আসে। তা মাস্টার রোল করে বিতরণ করা হয়েছে। তাছাড়া সীমানা নির্ধারণের জন্য ইতিমধ্যে মন্ত্রনালয় থেকে চিঠি এসেছে। খুব শীঘ্রই সীমানা নির্ধারণের কাজ শুরু করবেন বলে তিনি জানান।
