আলহাজ্ব রফিকুল ইসলামের জানাজায় হাজারো মানুষের ঢল

0

চন্দনাইশ প্রতিনিধি,সিটিনিউজ : চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বিশ্ষ্টি সমাজসেবক ,দানবীর ও আবু ছাহাত মরিয়ম বেগম মহিলা মাদ্রাসার প্রতিষ্টাতা এবং চট্টগ্রাম-১৪আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর বড় ভাই মরহুম আলহাজ্ব রফিকুল ইসলামের নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ ও প্যানেল স্পীকার আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ও শিল্পপতি জসিম চৌধুরী মন্টুর বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকাস্থ অ্যাপোলো হাসপাতালে বাধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

(ইন্না——রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল বুধবার রাত ১০টায় নগরীর নন্দন কানন জামে মসজিদ মাঠে প্রথম জানাজা ও আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চন্দনাইশ কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নামাজে জানাযায় দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ, সাংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়াারম্যান আবদুল জব্বার চৌধুরী,ইউএনও লুৎফুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাছান মাহমুদ হাছনী উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, সামাজিক ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

শোকঃ মরহুমের মৃতুতে সাবেক সংসদ সংদস্য ও বিজিসি ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবছার উদ্দীন আহমেদ,চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো.দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোজাহেরুল কাদের, চন্দনাইশ অন আলাইন প্রেস ক্লাবের সভাপতি এসএম রাশেদ, সাধারণ সম্পাদক এম ফয়েজুর রহমান,জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আ’লীগের সদস্য মিসেস হাসিনা জাফর চৌধুরী, গভর্ণিং বডির সদস্য এড. আহমদ সাইফুদ্দীন সিদ্দিকী, মরহুমের মৃত্যুতে গভীর শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.