গুলিবিদ্ধ আরও ৫ রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি

0

চট্টগ্রাম প্রতিনিধি,সিটিনিউজ : রাখাইনে গুলিবিদ্ধ আরো ৫ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার মধ্যে তাদের হাসপাতালে আনেন স্বজনরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মংডু এলাকার আনু মিয়ার ছেলে আবুল কাসেম (৮১), একই এলাকার নজু মিয়ার ছেলে এরশাদ(২৭) এবং সায়ের মিয়ার ছেলে নাজিমকে (৩২) আজ বৃহস্পতিবার সকালে ভর্তি করা হয়।

এছাড়া মো. ইউনুসের স্ত্রী তসলিমা আক্তার (৩০) ও আবদুল মালেকের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহকে (২২) বুধবার রাতে ভর্তি করা হয়।তাদের প্রত্যেকের শরীরের বিভিন্নস্থানে গুলির জখম রয়েছে। হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.