সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় নৌ-বাহিনীর জিপের নিচে চাপা পড়ে আয়েশা আক্তার (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মাদামবিবির হাট নেভী গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানার চিনাধোলাই এলাকার আবদুল হামিদের কন্যা। কাজের সুবাদে দীর্ঘদিন ধরে তার পরিবার সীতাকুণ্ডের নেভী গেটের আমতলা এলাকার আনোয়ার চৌধুরীর ভাড়া বাসায় থাকতেন। নিহত আয়েশা মাদামবিবির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বিকালে নেভী গেট সংলগ্ন নৌ-বাহিনী সড়কের পাশ ধরে হাঁটার সময় অসাবধানতাবশত জিপের নিচে চাপা পড়েন শিশু আয়েশা।
এতে জিপের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর নিহত কন্যা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশের অনুমতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মোস্তফা দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান,“বিকালে দূর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। এসময় নৌ-বাহিনীর লোকজনের সাথে কথা বলে নিহত কন্যা শিশুর লাশটি তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
