নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ :: চন্দনাইশে সোমবার (৬ নভেম্বর) কর অঞ্চল-২ এর উদ্যোগে ভ্রাম্যমাণ আয়কর মেলা উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ আয়কর মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান বলেন, “সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে নিয়মিত আয়কর দিতে হবে। নিয়মিত আয়কর দিলে দেশের রাজস্ব ভান্ডার সমৃদ্ধ হবে। আয়কর দেয়ার জন্য চট্টগ্রাম শহরে যেতে অনেক কষ্ট হতো উল্লেখ করে তিনি বলেন,চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় (সার্কেল-৩৯) চন্দনাইশ আয়কর অফিস স্থাপন হওয়ায় করদাতাদের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং ভোগান্তি দূর হবে বলে উল্লেখ করেন তিনি।
অতিরিক্ত সহকারী কর কমিশনার আসাদুজ্জাান তালুকদার বলেন, আয়কর বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, আয়কর ভীতি দূর করা এবং কর নেট সম্প্রসারণ করা এই ভ্রাম্যমাণ মেলার উদ্দেশ্য।
দিনব্যাপী শুরু হওয়া ভ্রাম্যমাণ মেলায় যে সেবা পাওয়া যাবে তা হলো, ই-টিআইএন রেজিস্ট্রেশন/রি-রেজিষ্ট্রেশন,স্পট এ্যাসেসমেন্টের মাধ্যমে কর নির্ধারন,আয়কর প্রত্যয়নপত্র প্রদান, আয়কর সংক্রান্ত পরামর্শ প্রদান, আয়কর রিটার্ন গ্রহন, অপরাপর আয়কর সেবা প্রদান করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি অমিত চক্রবর্তী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউসার, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী,সহকারী শিক্ষা কর্মকর্তা হাছান আল মামুন,মৎস কর্মকর্তা তোহিদুল আলম, শিক্ষক যথাক্রমে: মো. আকতার জমিন খাঁন, উৎপুল চৌধুরী, আবুল কালাম, জাকের হোসেন, বিভিন্ন চাকরীজীবী,ব্যবসায়ী এবং সাংবাদিক।

Good service